দেশের ইতিহাসে প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেলেন নাহরিন ইসলাম খান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের তথ্য কমিশন সংস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ,দেশের ইতিহাসে এই প্রথম কোনো নারী প্রধান তথ্য কমিশনার পদে আসীন হলেন। সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে এই গুরুত্বপূর্ণ নিয়োগ চূড়ান্ত করা হয়েছে নতুন এই দায়িত্বে তিনি তথ্য অধিকার আইন বাস্তবায়নে জোরালো ভূমিকা পালন করবেন।

নাহরিন ইসলাম খান এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বুদ্ধিবৃত্তিক দায়িত্বে দক্ষতার পরিচয় দিয়েছেন ।তাঁর এই নিয়োগের মাধ্যমে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে আরও একটি মাইলফলক অর্জিত হলো ।সমাজের সব স্তরে তথ্য প্রাপ্তির অবাধ সুযোগ নিশ্চিত করতে তিনি কাজ করবেন তাঁর এই যোগদান প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তথ্য কমিশনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করবেন ।সাধারণ মানুষের মাঝে তথ্য অধিকার আইনের সুফল পৌঁছে দেওয়া তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার হবে। দেশের সচেতন মহল ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এই নিয়োগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে নতুন প্রধান তথ্য কমিশনারের নেতৃত্বে দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।