ফুলবাড়ী প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ক্ষুব্ধ দলীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের একাংশ রাজপথে নেমে এসে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে ।শনিবার বিকেলে উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় ।মিছিলটি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় অসন্তোষের বার্তা ছড়িয়ে দেয় ।এ সময় বিক্ষোভকারীরা এই কমিটি মানি না এবং মানবোনা বলে স্লোগান দিতে থাকেন। ঘোষিত কমিটিতে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করায় এই বিরোধের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা প্রশাসন ক্যাম্পাসের মূল গেটে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতির নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত ।বক্তারা অভিযোগ করেন যে আদর্শিক ও নিয়মবহির্ভূতভাবে শিক্ষক ও চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। তারা অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে নতুন ও গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান। উক্ত বিক্ষোভে কমিটিতে পদ পাওয়া বেশ কয়েকজন সদস্যসহ উপজেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন খোরশেদ আলম, আবুল হোসেন, জয়নাল আবেদীন বাবুল ও রিয়াজুল আলম লাভলুসহ আরও অনেকে এই সমাবেশে অংশ নেন।
উল্লেখ্য গত ১৩ অক্টোবর কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত ২০ সদস্য বিশিষ্ট। ফুলবাড়ী উপজেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয় উক্ত কমিটিতে সামসুজ্জামান হাসুকে আহবায়ক এবং আব্দুল মান্নান মুকুলকে সদস্য সচিব করে মোট বিশ জনের নাম ঘোষণা করা হয় ।কমিটি ঘোষণার পর একপক্ষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করলেও অন্যপক্ষ তীব্র প্রতিবাদ জানিয়ে বর্তমান পরিস্থিতির সৃষ্টি করেছে।











