নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে হঠাৎ করেই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নগরীর কোনাবাড়ী থানাধীন দেউলিয়াবাড়ী এলাকায় অবস্থিত ওই ঝুটের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।











