ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতার বিমানবন্দরে চরম আতঙ্ক

প্রকাশিত: 11 November 2026, 3:11 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১১ নভেম্বর) সকালে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়, যখন মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ছিনতাইয়ের হুমকি সংক্রান্ত খবর ছড়িয়ে পড়লে পুরো চত্বরে চরম আতঙ্ক নেমে আসে।

বিমান সূত্রে জানা গেছে, বিমানটির শৌচাগারের আয়নায় একটি হুমকি বার্তা লেখা দেখতে পাওয়া যায়।

খবর অনুযায়ী, বিমানটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়ই ওই হুমকি বার্তাটি নজর আসে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) বিষয়টি জানান। আরও পড়ুনআরও পড়ুনবিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

এরপর বিমানটিকে সঙ্গে সঙ্গে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এবং বিশেষায়িত বিমানবন্দর সুরক্ষা কর্মীরা একটি ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেন। বিমানটিতে কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে প্রতিটি কোণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।

এদিকে, এই হুমকি বার্তা কে বা কারা লিখেছে এবং এর পেছনে কার হাত রয়েছে, তা উদঘাটনে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে একটি তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন