ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

আওয়ামী লীগ নিষিদ্ধে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত: 26 November 2026, 3:44 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি। দলটির কর্মকাণ্ড এবং অগ্নিসন্ত্রাসের মতো ঘটনার মাধ্যমেই তাদের আসল চরিত্র ফুটে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, দেশে সংঘটিত সব ধরনের অপরাধের বিচার করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

এর আগে কলেজ প্রাঙ্গণে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন