পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক:
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এই দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যবৃন্দ এবং সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
