ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ঢাকায় পৌঁছে ভক্তদের ভালোবাসায় সিক্ত পপ গায়িকা ওটিলিয়া

প্রকাশিত: 26 November 2026, 4:22 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

বাংলাদেশে পা রেখেছেন জনপ্রিয় রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া। বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ঢাকায় পৌঁছে উচ্ছ্বসিত ওটিলিয়া লিখেছেন, ‘হ্যালো ঢাকা! নিরাপদে তোমাদের সুন্দর শহরে পৌঁছেছি। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমার সব ভক্তের সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। সবাইকে অনেক ভালোবাসা। শিগগিরই দেখা হবে।’

উল্লেখ্য, ৩৪ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ২০১৪ সালে বিশ্বজুড়ে সাড়া জাগানো ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর তিনি ব্যাপক পরিচিতি পান। এর আগেও ২০২২ সালের জুলাই মাসে কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছিলেন রোমানিয়ার জনপ্রিয় এই গায়িকা।

মন্তব্য করুন