অনলাইন ডেস্ক:
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বটতৈল আনসার ক্যাম্পের সামনে ঘন কুয়াশার কারণে তিনটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন জানিয়েছেন, সকালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এর পর ওই ট্রাকের পেছনে থাকা আরও একটি ট্রাক ধাক্কা খায়, যার ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়।
এ ঘটনার পর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বিপর্যস্ত থাকলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।











