অনলাইন ডেস্ক:
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা অবশেষে নিউক্যাসলের মাঠে মিশরীয় তারকা ওমর মারমোশকে মাঠে নামান। জানুয়ারিতে সিটিতে যোগ দেওয়া এই মিশরীয় ফুটবলার মাঠে নেমেই প্রমাণ করেন তার অসাধারণ প্রতিভা। প্রথমার্ধেই মাত্র ১৩ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে সিটির দুর্দান্ত জয় নিশ্চিত করেন মারমোশ।
১৯তম মিনিটে গোলরক্ষক এডারসনের লম্বা পাস থেকে ভুল করেন নিউক্যাসলের ডিফেন্ডার কিয়েরান ত্রিপিয়া, যা সুযোগ করে দেয় মারমোশকে। তিনি সোজা গোলরক্ষকের কাছে পৌঁছে বল জড়িয়ে দেন। ২৪তম মিনিটে ইলকায় গুন্দোয়ানের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন মারমোশ। ৩৩তম মিনিটে সাভিনহোর পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
৮৪ মিনিটে হামেশ ম্যাকাতি সিটির হয়ে চতুর্থ গোলটি করেন। এই জয়ে সিটি ৪-০ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে উঠে এসেছে। ২৫ ম্যাচে তাদের অর্জন ৪৪ পয়েন্ট, যেখানে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। নিউক্যাসল ৪১ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে নেমে গেছে।
জয়ের পর মারমোশ বিবিসিকে বলেন, “সত্যিই অসাধারণ একটি দিন কাটলো আমার। দারুণ লাগছে। তিন পয়েন্ট। প্রথম মিনিট থেকেই আমরা চেষ্টা করেছি এবং ম্যাচ জিতেছি।”
এটি নিঃসন্দেহে মিশরের জন্য আরেকটি বড় অর্জন, যেখানে মোহাম্মদ সালাহর পর মারমোশের মতো একজন তারকা উদিত হয়েছে।











