ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

অ্যাতলেতিকোকে ঠেলে শেষ ষোলোতে বোতাফাগো

প্রকাশিত: 24 June 2025, 9:45 pm আপডেট: 25 June 2025, 12:48 am
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ফিফা ক্লাব বিশ্বকাপে টিকে থাকতে হলে গ্রুপ ‘বি’-এ নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফাগোর বিপক্ষে জয়ভিন্ন অন্যকিছু চিন্তা করার অবকাশই ছিল অ্যাতলেতিকো মাদ্রিদের। শেষ পর্যন্ত বহু কষ্টে জয়ও পেয়েছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি। তবে এই জয় যথেষ্ট ছিল না তাদের জন্য। শেষ পর্যন্ত জয় পেয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো অ্যাতলেতিকোকে। গ্রুপ পর্ব পার হতে হলে বোতাফাগোর বিপক্ষে কমপক্ষে তিন গোলের ব্যবধানে জিততে হতো স্প্যানিশ ক্লাবটিকে। কিন্তু অ্যাতলেতিকো জিতেছে ১-০ ব্যবধানে। একই দিনে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ২-০ গোলে সিয়াটল সাউন্ডারসকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। তার আগে পিএসজিকে হারিয়ে রেখেছিল বোতাফোগো। ফলে পিএসজি ও বোটাফোগো গ্রুপ ‘বি’-এর শীর্ষ দুটি স্থান দখল করে নেয়। পিএসজি, বোতাফাগো ও অ্যাতলেতিকো- তিন দলের পয়েন্টই সমান ৬।

কিন্তু পার্থক্য গড়ে দিয়েছে গোল ব্যবধান। গত সোমবার পাসাদেনার রোজ বোল স্টেডিয়ামে প্রায় পুরো দ্বিতীয়ার্ধজুড়ে লাগাতার আক্রমণের পর অবশেষে ৮৭ মিনিটে একমাত্র গোলের দেখা পায় অ্যাতলেতিকো। গোল করেন ফরাসি তারকা আঁতোয়া গ্রিজমান। অ্যাঞ্জেল কোরেয়ার শট এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হওয়ার পর গ্রিজমান বাম পায়ের শটে বল জালে পাঠিয়ে দেন। পুরো ম্যাচে অ্যাতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক তিনটি সেভ করেন। পুরো ম্যাচে স্প্যানিশ ক্লাবটি ২৩টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বোটাফোগো নেয় ৭টি শট, যার মধ্যে ৩টি লক্ষ্যে। বোটাফোগোর গোলরক্ষক জন চারটি সেভ করেন। বোতাফোগো কোচ রেনাতো পাইভা বলেন, আমি যদি ব্রাজিলে থেকেই বলতাম আমরা এই গ্রুপ থেকে উঠবো, তাহলে সবাই আমাকে কঠোরভাবে সমালোচনা করত। আমরা এমন কিছু করেছি, যা কেউ আশা করেনি। বোতাফোগোর সমর্থকদের ধন্যবাদ দিতে হবে এবং ব্রাজিলিয়ান ফুটবলের জন্য আমাদের গর্বিত হওয়া উচিত।

মন্তব্য করুন