ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

আন্তর্জাতিক এমির মঞ্চে প্রথমবার উপস্থাপক বিজয় সেতুপতি

প্রকাশিত: 24 November 2026, 4:56 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে হাজির হয়ে নজর কেড়েছেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় সেতুপতি। ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের আসরে তার উপস্থিতি ছিল বেশ আভিজাত্যপূর্ণ। এদিন কালো প্যান্ট, শার্ট ও ব্লেজারের সঙ্গে সূচিকর্মের নকশা করা পোশাকে তাকে বেশ সাদামাটা অথচ মার্জিত দেখাচ্ছিল, যা উপস্থিত সবার নজর কাড়ে।

এবারের আসরে ভারত থেকে দুটি মনোনয়ন ছিল। কমেডি বিভাগে তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছিলেন কৌতুকশিল্পী ও অভিনেতা বীর দাস, তার বিশেষ অনুষ্ঠান ‘বীর দাস: ফুল ভলিউম’-এর জন্য। অন্যদিকে, সেরা ড্রামা সিরিজ বিভাগে মনোনীত হয়েছিল সনি লিভের ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’। প্রতিকূল পরিস্থিতির মাঝে একটি ফুটবল ক্লাব গড়ে ওঠার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিরিজটি বেশ প্রশংসিত হয়। তবে শেষ পর্যন্ত ভারতের এই দুই মনোনয়ন কোনো পুরস্কার জিততে পারেনি। কমেডি বিভাগে পুরস্কার পেয়েছে আর্জেন্টিনার ‘ডিভিশন পালারমো’ এবং সেরা ড্রামা সিরিজ হয়েছে অ্যাপল টিভির ফরাসি সিরিজ ‘কারেম’।

পুরস্কারের রাতে দাপট ছিল যুক্তরাজ্যের। মোট ১৬টি বিভাগের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে দেশটির প্রযোজনাগুলো। বিবিসির নাটক ‘আনফরগিভেবল’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন ববি স্কোফিল্ড এবং ‘দ্য সেটলার্স’ প্রামাণ্যচিত্রের জন্য পুরস্কার পেয়েছেন লুই থেরু। এছাড়া সংবাদ বিভাগে স্কাই নিউজের ‘দ্য ওয়ার্ল্ড: ২৪ আওয়ার্স ইন দ্য কিল জোন’ এবং চলতি ঘটনা বিভাগে আইটিভির ‘এক্সপোজার’ পুরস্কার জিতেছে। শিশুদের তিনটি বিভাগেও জয়জয়কার ছিল যুক্তরাজ্যের। এছাড়া বেলজিয়ামের মোনা মিনা লিওন ‘হোলি শিট’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।

এদিকে সর্বোচ্চ নয়টি মনোনয়ন পাওয়া নেটফ্লিক্সের ঝুলিতে গেছে মাত্র একটি পুরস্কার, যা এসেছে কমেডি বিভাগে ‘ডিভিশন পালারমো’-এর মাধ্যমে। অনুষ্ঠানে নেটফ্লিক্সের সাবেক প্রধান কনটেন্ট কর্মকর্তা বেলা বাজরিয়াকে ফাউন্ডার্স অ্যাওয়ার্ড এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সাবেক আন্তর্জাতিক প্রেসিডেন্ট গেরহার্ড জেইলারকে ডিরেক্টরেট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নিউইয়র্ক হিলটনে আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘শ্রিংকিং’ তারকা মাইকেল ইউরি। এবারের আসরে ২২টি দেশের মোট ৬৪ জন মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন