ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

‘পঞ্চায়েত’ সিজন ৫-এর ট্রেলার মুক্তি, আসছে ৩ ডিসেম্বর

প্রকাশিত: 23 November 2026, 9:18 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ফুলেরার রাজনীতিতে আবার ঝড় উঠতে চলেছে। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজনের ট্রেলার মুক্তি পেয়েছে সোমবার, আর নতুন সিজন আসছে আগামী ৩ ডিসেম্বর।

মধ্যপ্রদেশের সেহোরের একটি গ্রামে আয়োজিত অনুষ্ঠানে ট্রেলারটি প্রকাশ করা হয়। প্রাইম ভিডিও ও টিভিএফ প্রযোজিত সিরিজটির নতুন সিজনে ফুলেরার ক্ষমতার পালাবদলই মূল আকর্ষণ।

চতুর্থ সিজনের শেষে ক্রান্তি দেবী প্রধান নির্বাচিত হয়েছিলেন, আর বনরাকস হয়েছিলেন প্রধানপতি। নতুন সিজনে গদি হারিয়ে নতুন জীবনে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছেন প্রধানজি। অন্যদিকে সচিবজি নিজের উচ্চাকাঙ্ক্ষা, বন্ধুত্ব আর বদলে যাওয়া রাজনীতির মাঝে ভারসাম্য রাখার চেষ্টা করছেন। এরই মাঝে রিংকির সঙ্গে তাঁর প্রেমের গল্পে আসছে অপ্রত্যাশিত মোড়।

সিরিজে ফিরছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নিনা গুপ্তা, সুনিতা রাজওয়ার, ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার ও অশোক পাঠক। পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র, গল্প লিখেছেন চন্দন কুমার।

‘পঞ্চায়েত’ সিজন ৫ আগামী ৩ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে — ভারতসহ বিশ্বের ২৪০টির বেশি দেশে একযোগে দেখা যাবে।

মন্তব্য করুন