পলাতক স্বৈরাচার কখনো দেশে ফিরতে পারবে না: জাহেদ উর রহমান
নিজস্ব প্রতিবেদক:
মানবতাববিরোধী অপরাধ করে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শুরু হওয়া দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বর ঘনিয়ে আসছে এবং পালিয়ে যাওয়া স্বৈরাচার বিদেশে বসে দেশে ফেরার আওয়াজ তুলছে। তবে তাদের জেনে রাখা উচিত, তাদের দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, পালিয়ে যাওয়ার আগে তারা যে মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে, এই জাদুঘর ও প্রদর্শনীর মাধ্যমে সেই স্মৃতি জনগণের হৃদয়ে চিরজাগ্রত রাখা হবে, যাতে জনগণ তাদের চিরতরে প্রত্যাখ্যান করে।
ডা. জাহেদ জানান, পলাতক দলটি বাংলাদেশে কী ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা আমরা ক্রমাগত সতেজ ও সজীব করে তুলে ধরতে চাই, যেন শেখ হাসিনা তো বটেই, তার পার্টিরও রাজনৈতিকভাবে কবর রচিত হয়। এটা কাউকে জোর করে করতে হবে না, তাদের অপকর্মের মাত্রা এতটাই বেশি যে মানুষ মন থেকেই তাদের প্রত্যাখ্যান করবে।
