অনলাইন ডেস্ক:
ফিলিপাইনে নিয়মিত প্রশিক্ষণ মহড়ার সময় দেশটির বিমান বাহিনীর দুটি সামরিক বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিমান দুটিতে থাকা চারজন পাইলটই প্রাণ হারিয়েছেন। বুধবার দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ চলাকালীন আকাশেই বিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে বিমানগুলো বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও পাইলটদের কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ফিলিপাইন বিমান বাহিনী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।









