ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৫১

প্রকাশিত: 24 November 2026, 6:17 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও নয়টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশে রোগটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গজনিত কারণে মোট ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৩৫১ শিশু আক্রান্ত হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ৬৮ জন শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮৩ জন শিশু চিকিৎসা গ্রহণ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু।

সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৯০ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৩০০ জন। এখন পর্যন্ত মোট ২ লাখ ৩১ হাজার ৯৯৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ২৩ হাজার ১৯৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

মন্তব্য করুন