ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মিস ইউনিভার্স ২০২৬ এর মুকুট জিতলেন জেনিফার

প্রকাশিত: 25 November 2026, 12:06 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

‘মিস ইউনিভার্স ২০২৬’ খেতাব অর্জন করেছেন ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর সুন্দরী জেনিফার ব্যারেটো। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ৮টায় পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে এক বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিজয়ী জেনিফারের মাথায় সেরার মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বোস। মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই বিজয়ের ঘোষণা দেওয়া হয়।

এর মাধ্যমে ইতিহাসে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট নিজেদের করে নিল পুয়ের্তো রিকো। জেনিফারকে বিজয়ী ঘোষণা করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড পেজে লিখেছেন, “নতুন রানি, নতুন যুগ! আমাদের নতুন ‘মিস ইউনিভার্স’ জেনিফার ব্যারেটোকে অভিনন্দন। পুয়ের্তো রিকোতে মুকুটটি ফিরিয়ে নিলেন তিনি।”

বাংলাদেশ সময় গত ২৫ নভেম্বর সকাল ৬টায় মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রতিযোগিতার শুরুতে সেরা ৩০ জন প্রতিযোগীর নাম ঘোষণা করা হলেও, এই তালিকায় নিজেদের জায়গা পাকা করতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। এরপর আকর্ষণীয় সুইমস্যুট পর্বের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী কমিয়ে সেরা ১২ জনকে বেছে নেওয়া হয়। পরবর্তী সময়ে ইভনিং গাউন পর্ব শেষে সেখান থেকে চূড়ান্তভাবে সেরা পাঁচ প্রতিযোগীকে নির্বাচন করা হয়।

প্রতিযোগিতার সেরা পাঁচে জায়গা করে নেওয়া ৫ প্রতিযোগী হলেন—ফিলিপাইনের বি মিলান-উইন্ডোস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেস এবং পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। এই সেরা পাঁচ প্রতিযোগীকে বিচারকদের কঠিন দুটি করে প্রশ্নের মুখোমুখি হতে হয়। তাদের বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধির মূল্যায়ন করে শেষ পর্যন্ত বিজয়ী হিসেবে জেনিফার ব্যারেটোকে বেছে নেন বিচারকরা।

মিস ইউনিভার্সের ৭৫তম এই আসরে প্রথম রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। এ ছাড়া প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ রানারআপ হয়েছেন যথাক্রমে ফিলিপাইনের বি মিলান-উইন্ডোস্কি এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

মন্তব্য করুন