ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’-এর পর আবার একসঙ্গে হর্ষবর্ধন-অংশুল, নতুন ছবি ‘মজনু’

প্রকাশিত: 23 November 2026, 9:17 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’-এর সাফল্যের পর আবার জুটি বাঁধলেন অভিনেতা হর্ষবর্ধন রানে ও প্রযোজক অংশুল গর্গ। তাঁদের নতুন ছবির নাম ‘মজনু’।

সোমবার সামাজিক মাধ্যমে ছবির ঘোষণা দেন নির্মাতারা। ভিডিওতে একসঙ্গে বসে থাকতে দেখা যায় হর্ষবর্ধন ও অংশুলকে, যেখানে অভিনেতা বলেন, ‘চলো, করা যাক।’

দেশি মিউজিক ফ্যাক্টরির ব্যানারে নির্মিত ‘মজনু’র শুটিং শুরু হবে আগামী ১ ডিসেম্বর। ছবির গল্প ও মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।

এর আগে ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’-এ সোনম বাজওয়ার সঙ্গে অভিনয় করেছিলেন হর্ষবর্ধন। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়।

মন্তব্য করুন