ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

২৫ বছর পর ব্যাংক ডাকাতির ছবি নিয়ে ফিরছেন বিপুল শাহ, ‘হিসাব’-এ জয়দীপ-শেফালি

প্রকাশিত: 23 November 2026, 9:17 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

‘আঁখে’র ২৫ বছর পর আবার ব্যাংক ডাকাতির গল্প নিয়ে ফিরছেন পরিচালক বিপুল শাহ। তাঁর নতুন ছবি ‘হিসাব’-এ মুখ্য ভূমিকায় জয়দীপ আহলাওয়াত ও শেফালি শাহ।

ছবিটি প্রযোজনা করছে বিপুল শাহের সানশাইন পিকচার্স ও জিও স্টুডিওস। ‘হিসাব’ মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালে। নয় বছর পর পূর্ণদৈর্ঘ্য ছবি পরিচালনায় ফিরছেন বিপুল — এর মাঝে তিনি ওয়েব সিরিজ ‘হিউম্যান’ ও ‘কমান্ডো’ পরিচালনা করেছেন।

বিপুল শাহ আগেই জানিয়েছিলেন, ‘হিসাব’ একটি ‘টুইস্ট’সহ ব্যাংক ডাকাতির ছবি — ভারতে এমন ধারার হাইস্ট ছবি আগে দেখা যায়নি। তাঁর ভাষায়, ‘আঁখে’র সঙ্গে তুলনা অনিবার্য হলেও ডাকাতি ছাড়া দুই ছবির মধ্যে আর কোনো মিল নেই।

জয়দীপ ও শেফালির সঙ্গে ছবিতে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৃষ্টি শ্রীবাস্তব, রোহিতাশ্ব গৌড়, গোপাল দত্ত ও আদিত্য রাজ সেন। ‘থ্রি অব আস’ (২০২৩)-এর পর এটা জয়দীপ-শেফালি জুটির দ্বিতীয় ছবি। ছবিটি গত বছরই ‘ইউ/এ ১৩+’ ছাড়পত্র পেয়েছে।

২০০২ সালে ‘আঁখে’ দিয়ে পরিচালনায় অভিষেক হয়েছিল বিপুল শাহের। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অর্জুন রামপাল, পরেশ রাওয়াল ও সুস্মিতা সেন অভিনীত ছবিটি দর্শকদের খুব পছন্দ হয়েছিল।

মন্তব্য করুন