ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

‘চোর নিকাল কে ভাগা ২’ আসছে ১৭ ডিসেম্বর, এবার ক্রুজ জাহাজে ডাকাতি

প্রকাশিত: 23 November 2026, 9:18 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

বিমান ডাকাতির পর এবার সমুদ্রে। নেটফ্লিক্সে ফিরছে ‘চোর নিকাল কে ভাগা’ — দ্বিতীয় পর্ব আসছে ১৭ ডিসেম্বর।

সোমবার প্রথম পোস্টারসহ ছবির ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। প্রথম পর্বের মতো এবারও মুখ্য ভূমিকায় ইয়ামি গৌতম ও সানি কৌশল। ফিরছেন শরদ কেলকারও, আর নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন শ্রেয়া চৌধুরী।

২০২৩ সালে মুক্তি পাওয়া প্রথম ছবিতে গল্প ছিল বিমানে হীরা ডাকাতিকে ঘিরে। দ্বিতীয় পর্বে ডাকাতি হবে বিলাসবহুল ক্রুজ জাহাজে, আর লক্ষ্য একটি মূল্যবান মুকুট। পোস্টারে সমুদ্রে ভাসমান রত্নখচিত মুকুট ও পেছনে ক্রুজ জাহাজ দেখা গেছে।

ছবিটি পরিচালনা করেছেন অজয় সিং, প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস। এবারও গল্পে আছে একসময়ের প্রেমিক-প্রেমিকা, যারা প্রতারণা ও অপ্রত্যাশিত মোড়ের বড় খেলায় জড়িয়ে পড়ে।

মন্তব্য করুন