জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার অনন্য দৃষ্টান্ত: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক:

জিয়াউর রহমান ফাউন্ডেশনকে (জেডআরএফ) বাংলাদেশের মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গড়ে উঠেছে এই ফাউন্ডেশন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদপুষ্ট এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগ ও অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি শুরু থেকেই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।