নিজস্ব প্রতিবেদক:
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) তিন বন্দির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। তারা হলেন হুমায়ন কবির মামুন (৫৫), জামিল হোসেন মিলন (৩০) ও নাজিম উদ্দিন (৬০)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
আজ রোববার সকাল ৮টার দিকে আবুল বাশার এবং সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল কাইয়ুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহাদাত হোসেন (৪৮)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা সকাল ৮টার দিকে আবুল বাশার এবং সকাল ৯টার দিকে আব্দুল কাইয়ুমকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।
এর আগে গত ২৮ আগস্ট হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় শাহাদাত হোসেনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।
কারাসূত্রে জানা যায়, আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার কুটিয়া গ্রামে। তার বাবার নাম সেকেন্দার আলী আর আব্দুল কাইয়ুমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পদুয়ার বাজার এলাকায়। অন্যদিকে শাহাদাত ছিলেন মিরপুর-২ বড়বাগ এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল কাদের।











