তিনবার বিচ্ছেদের পরেও বিয়েতে এখনও বিশ্বাস শ্রাবন্তীর
অনলাইন ডেস্ক:
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি একাধিক হিট সিনেমার মাধ্যমে দর্শকদের মনে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তবে তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে বারবার বিয়ে ও বিচ্ছেদের কারণে, প্রায়শই তিনি সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন।
তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি শ্রাবন্তীর। সর্বশেষ বিচ্ছেদ মামলার পর্যায়ে পৌঁছায় এবং এরপর আরও কিছু সম্পর্কের সূত্রপাত ঘটে, যা নতুন করে তাকে বিতর্কের মুখে ফেলে।
তবুও শ্রাবন্তী বিশ্বাস হারাননি বিয়ে এবং ভালোবাসার প্রতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এখনও বিয়েতে বিশ্বাস করি। কারণ, আমি আমার বাবা-মাকে দেখেছি। যারা বিয়ে করছেন, তারা যেন ভালো থাকেন, একে অপরের প্রতি স্বচ্ছতা বজায় রাখেন—এটাই কামনা করি।”
অতীতের ভুলকে স্বীকার করেও তিনি মনে করেন, বিয়ে একটি ‘সুন্দর প্রতিষ্ঠান’ এবং তা নিয়ে আশা রাখা উচিত।
