দিনাজপুরের বিরলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিরল প্রতিনিধি:

দিনাজপুরের বিরলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। বিরল উপজেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ অংশ নেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন সমানভাবে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন যে, উৎসবের দিনে প্রতিটি মানুষ যেন নতুন পোশাক পরে আনন্দ অনুভব করতে পারে সেটাই তাদের প্রধান চাওয়া ।তিনি আরও উল্লেখ করেন যে নিম্ন আয়ের মানুষ যেন সমভাবে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারে সেজন্য এমন প্রয়াস অব্যাহত থাকবে ।জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের জীবন আনন্দমুখর করতে জনপ্রতিনিধিরা সর্বদা সচেষ্ট রয়েছেন ।নির্বাচনের আগের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি সবসময় জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ব্যক্তিগত অর্থায়নে এই সহায়তা প্রদান ভবিষ্যতেও অব্যাহত রাখতে তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন ।অনুষ্ঠানে বিরল উপজেলার বারটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় চার সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ করা হয় এছাড়া দুর্গাপূজা মন্ডপের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মাঝে নির্দিষ্ট রঙের টিশার্ট বিতরণ করা হয়।

বিরল উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো। বাবুল হোসেন ।আরও বক্তব্য দেন সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সনাতন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয় স্থানীয় জনগণ এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।