নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে নিয়ম মেনে সার ডিলার নিয়োগ পাওয়ার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডিলার রাফিউল খান। রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে স্থানীয় আফরা বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নতুন সার ডিলার রাফিউল খান বলেন যে ,তিনি সরকারের প্রচলিত নীতিমালা অনুসরণ করেই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় শেখহাটি ইউনিয়নে সারের ডিলারশিপ অর্জন করেছেন ।কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন। তিনি তিনি আরও উল্লেখ করেন যে তাদের এলাকাটি কৃষিকাজে অত্যন্ত সমৃদ্ধ হওয়ায় কৃষকরা যাতে কোনোভাবেই সার সংকটে না পড়েন সে বিষয়ে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন এবং সরকারের নির্ধারিত নিয়ম মেনেই কৃষকদের কাছে সার বিক্রি করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে শেখহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান বলেন যে, বর্তমান কৃষকবান্ধব সরকার এই ইউনিয়নে রাফিউলকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় সাধারণ কৃষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে ।তার কাছ থেকে এলাকার কৃষকরা কোনো ধরনের হয়রানি ছাড়াই একেবারে ন্যায্যমূল্যে সার সংগ্রহ করতে পারবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। আরেক সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মাসুম গাজী বলেন যে ,নতুন ডিলারকে নিয়ে একটি মহল বিনা কারণে ষড়যন্ত্র করছে এবং যথাযথ প্রক্রিয়ায় ডিলারশিপ পাওয়ার বিষয়টি তারা স্থানীয়ভাবে নিশ্চিত হয়েছেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান যে, ডিলার রাফিউলকে নিয়ে ছড়ানো অপতথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে ডিলারশিপ দেওয়ায় এখন এলাকার কৃষকরা খুব সহজেই হাতের কাছে সার কিনতে পারবেন ।এর আগে কৃষকদের অনেক দূর থেকে সার কিনতে গিয়ে অতিরিক্ত সময় ও অর্থ অপচয় হতো বলেও উল্লেখ করেন স্থানীয় এই জনপ্রতিনিধি।











