অনলাইন ডেস্ক:
শারদীয় দুর্গাপূজার উৎসবের রঙে মেতে উঠেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবটি তিনি উদযাপন করছেন একান্ত আপনজনদের সঙ্গে নিয়ে।
উৎসবের শুরুতেই স্বামী সনি পোদ্দার ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁদের এই উৎসবমুখর মুহূর্তের ছবিগুলো নেটিজেন ও ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে।











