শ্রীমঙ্গলে যানজট নিরসনে ফুটপাত ও সড়কে উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরশহরে তীব্র যানজট নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।এতে সাধারণ পথচারী ও ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা বারবার সতর্ক করার পরেও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করছিলেন ।তাই বাধ্য হয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। শহরের ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।অভিযানের সময় বেশ কিছু অবৈধ দোকানপাট ও সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয় রাস্তাঘাট দখলমুক্ত হওয়ায় যান চলাচল অনেকটাই সহজতর হয়েছে।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে শহরের যানজট নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। ফুটপাত বেদখল থাকায় সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে জনমনে স্বস্তি ফিরে এসেছে ।অভিযান চলাকালে শহরের চৌমোহনা ও স্টেশন রোড এলাকার যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় ।ফুটপাতে বসা ভ্রাম্যমাণ বিক্রেতাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ।ভবিষ্যতে কেউ নিয়ম অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শহরের শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ীদের নিজ দায়িত্বে ফুটপাত ফাঁকা রাখার অনুরোধ জানানো হয়েছে ।সাধারণ নাগরিকদের সহযোগিতায় শ্রীমঙ্গলে একটি সুন্দর ও যানজটমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।