নিজস্ব প্রতিবেদক:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশন সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অসাধু উপায়ে বিপুল পরিমাণ অঘোষিত সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠলে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান শেষে প্রাথমিক সত্যতা মেলায় কমিশনের অনুমোদনক্রমে আইনানুযায়ী তাদের বিরুদ্ধে এই মামলা দুটি রজু করা হয়।











