অনলাইন ডেস্ক:
অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে দেখতে গিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ হাসপাতালে গিয়ে তিনি প্রখ্যাত এই শিক্ষাবিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
পরিদর্শনকালে রাষ্ট্রপতি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অধ্যাপক সুকোমল বড়ুয়াকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








