অনলাইন ডেস্ক:
দীর্ঘ ১১ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনিয়ো। আগামী ১৫ নভেম্বর ইতালির দল রাভেন্নার হয়ে ফোরলির বিরুদ্ধে মাঠে নামবেন ৪৬ বছর বয়সী এই তারকা।
দীর্ঘ সময় ধরে পেশাদার ফুটবলের বাইরে থাকার পর ইতালিয়ান ক্লাবের জার্সিতে সাবেক এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মাঠে ফেরার খবরে নতুন করে ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।











