ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

‘মিস ওয়ার্ল্ড ২০২৫’-এ ইতিহাস গড়লেন থাইল্যান্ডের ওপল সুচাতা চুয়াংসরি

প্রকাশিত: 1 June 2025, 1:07 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

থাইল্যান্ডের ওপল সুচাতা চুয়াংসরি জয় করেছেন ‘মিস ওয়ার্ল্ড ২০২৫’ এর মুকুট। শনিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হয় ৭২তম আসরের গ্র্যান্ড ফিনালে, যেখানে থাইল্যান্ডের প্রথম নারী হিসেবে এই প্রতিযোগিতায় বিজয়ী হন ওপল।

মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, তাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড, চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা। বিজয়ের প্রতিক্রিয়ায় ওপল বলেন, “এই মুহূর্তটি শুধুই আমার ব্যক্তিগত সাফল্য নয়, এটি প্রতিটি তরুণীর স্বপ্নের প্রতিফলন। এই উত্তরাধিকারের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত।”

তবে এবারের আসর বিতর্কেরও মুখে পড়েছে। যুক্তরাজ্যের প্রতিনিধি মিলা ম্যাগির গুরুতর অভিযোগের কারণে মিস ওয়ার্ল্ড আয়োজকদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে।

প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট ডেরেজে আদমাসু, দ্বিতীয় রানার-আপ পোল্যান্ডের মাজা ক্লাজদা এবং তৃতীয় রানার-আপ হয়েছেন মার্টিনিকের অরেলি জোয়াকিম।

এবারের আসরে মোট ১০৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। ভারত থেকে অংশ নেন নন্দিনী গুপ্তা এবং বাংলাদেশ থেকে আকলিমা আতিকা কনিকা। নন্দিনী সেরা দশে জায়গা করে নিতে সক্ষম হন।

উল্লেখ্য, থাইল্যান্ডের থাম্মাসাট বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ওপল সুচাতা গত বছর ‘মিস ইউনিভার্স থাইল্যান্ড’ নির্বাচিত হয়েছিলেন এবং ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ফাইনালে তৃতীয় রানার-আপ হন।

মন্তব্য করুন