ময়মনসিংহ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ।এর অংশ হিসেবে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি জেলা প্রশাসনের সহযোগিতায় পুরো জেলায় মোট ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
পূজা মণ্ডপগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই বিশেষ নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে যে প্রতিটি মণ্ডপের আশপাশে অতিরিক্ত গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে সাধারণ মানুষ যাতে কোনো প্রকার আতঙ্ক ছাড়াই উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন সেই লক্ষ্যে প্রশাসন তৎপর রয়েছে।
জেলা পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকেও মণ্ডপ কমিটির স্বেচ্ছাসেবকদের সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের কড়া নির্দেশনার পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল দল সার্বক্ষণিক মাঠে থাকবে সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে জেলাজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।











