ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয় দিয়ে বহিষ্কার যুবদল কর্মী

প্রকাশিত: 26 November 2026, 4:19 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ভারত থেকে দেশে ফেরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগে কুমিল্লায় যুবদলের এক কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের রক্ষায় ভূমিকা রাখার গুরুতর অভিযোগ আনা হয়েছে।

বহিষ্কৃত যুবদল কর্মীর নাম আজহারুল ইসলাম। তিনি নিজেকে বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। তবে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সূত্রে জানা গেছে, আজহারুল মূলত সংগঠনের একজন কর্মী এবং তার কোনো সাংগঠনিক পদ নেই। তার বাড়িতে আশ্রয় নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম মোশাররফ হোসেন, যিনি কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই আজহারুলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে, আজহারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জেলা যুবদল।

পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন মোশাররফ হোসেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আজহারুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ওই বাড়ি থেকে মোশাররফকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এদিকে স্থানীয় পর্যায়ে গুঞ্জন উঠেছে, আজহারুল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে খোকার আপন খালাতো ভাই। স্থানীয়দের অনেকের ধারণা, আবুল কালামের সঙ্গে আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন আজহারুল।

মন্তব্য করুন