ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

কোনো কাট ছাড়াই ছাড়পত্র পেল ‘ইয়ে প্রেম মোল লিয়া’, দৈর্ঘ্য প্রায় তিন ঘণ্টা

প্রকাশিত: 23 November 2026, 9:18 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

সেন্সর বোর্ডের কাঁচি একবারও চলল না। সুরজ বড়জাত্যার পারিবারিক ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ কোনো কাট ছাড়াই ছাড়পত্র পেয়েছে।

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন ছবিটিকে ‘ইউ/এ ১৩+’ সার্টিফিকেট দিয়েছে। ছবির দৈর্ঘ্য ১৭৩ মিনিট, অর্থাৎ ২ ঘণ্টা ৫৩ মিনিট — সুরজ বড়জাত্যার ক্যারিয়ারের তৃতীয় দীর্ঘতম ছবি এটি। তাঁর ছবির ক্ষেত্রে ‘ইউ/এ’ রেটিং পাওয়াও বিরল ঘটনা।

ছবিতে মুখ্য ভূমিকায় আয়ুষ্মান খুরানা ও শর্বরী। রাজশ্রী প্রোডাকশনের ঐতিহ্যবাহী ‘প্রেম’ চরিত্রে এবার দেখা যাবে আয়ুষ্মানকে। ট্রেলারে দেখা গেছে, বিয়ের পর স্ত্রী পূর্বার পরিবারের বাড়িতে গিয়ে থাকতে রাজি হয় প্রেম — এই ব্যতিক্রমী ব্যবস্থাকে ঘিরেই গল্প।

রাজশ্রী প্রোডাকশনস ও মহাবীর জৈন ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পাচ্ছে ২৭ নভেম্বর। দর্শকদের জন্য সুখবর — টিকিটের দাম রাখা হচ্ছে ‘সাইয়ারা’ ছবির মতো সাশ্রয়ী।

মন্তব্য করুন